দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাঞ্চননগর গ্রামের কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বিকেলে মাঠে কাজ করার সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে কবির ও শহিদুল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান।
জে আই